নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : হিন্দু জাগরণ মঞ্চের উদ্যোগে আসানসোল জেলার দুর্গাপুর নগরের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের কার্যকর্তাদের নিয়ে একটি প্রশিক্ষণ বর্গের আয়োজন করা হয়। সংগঠনের আদর্শ, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ শিবিরে জেলার বিভিন্ন স্তরের কার্যকর্তা ও বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের মধ্যবঙ্গ প্রান্ত সংযোজক অমিত সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন প্রান্ত সদস্য তাপস সিংহ ও সঙ্গীতা সিং, আসানসোল জেলা সংযোজক আবু গড়াই, সহ সংযোজক নবেন্দু সান্নিগ্রাহী, সহ সংযোজক জয়দীপ মাঝি এবং জেলার অন্যান্য সদস্যরা।
প্রশিক্ষণ বর্গে উপস্থিত ছিলেন ভারতীয় মজদুর সংঘের জেলা সম্পাদক মৃন্ময় ব্যানার্জি, অখিল ভারতীয় সেবা ভারতীর আসানসোল জেলার সেবা প্রমুখ শুভেন্দু সান্নিগ্রাহী, দুর্গাপুর নগর সংযোজক রাজিব সিংহ, হিমাংশু বেজ, মিথিলেশ চৌধুরী, সদস্য পূর্ণেন্দু লায়েকসহ দুর্গাপুর নগরের বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং বিশিষ্ট নাগরিকরা।
প্রশিক্ষণ কর্মসূচিতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সমাজসেবামূলক উদ্যোগ সম্প্রসারণ, সাংস্কৃতিক ও জাতীয় মূল্যবোধের প্রসার এবং তৃণমূল স্তরে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত বক্তারা কার্যকর্তাদের নিষ্ঠা, শৃঙ্খলা ও সমাজের প্রতি দায়বদ্ধতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণমূলক কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যকর্তাদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে।
#দুর্গাপুর #হিন্দু_জাগরণ_মঞ্চ #প্রশিক্ষণ_বর্গ #আসানসোল #সাং
গঠনিক_কর্মসূচি
