পাণ্ডবেশ্বরে ‘সনাতনী প্রত্যাবর্তন’ কর্মসূচি, প্রায় ১০০ জনের পুনরায় সনাতন ধর্মে প্রত্যাবর্তনের দাবি

 


পাণ্ডবেশ্বর: সনাতন ধর্মের শাশ্বত আদর্শ, সংস্কৃতি ও ঐতিহ্যের পুনর্জাগরণের লক্ষ্যকে সামনে রেখে পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ‘সনাতনী প্রত্যাবর্তন’ কর্মসূচি। হিন্দু জাগরণ, মধ্য বঙ্গ (আসানসোল জেলা)-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ধর্মীয়, সাংস্কৃতিক এবং সামাজিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

আয়োজকদের দাবি, বিভিন্ন কারণে অতীতে হিন্দু ধর্ম ত্যাগ করা প্রায় ১০০ জন ব্যক্তি এদিন পুনরায় সনাতন ধর্মে প্রত্যাবর্তন করেন। অনুষ্ঠানে বৈদিক রীতি মেনে তাঁদের গঙ্গাজল পান করানো হয় এবং পুনরায় হিন্দু দেব-দেবীর পূজা-অর্চনায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শ্রীমৎ নির্গুণানন্দ ব্রহ্মচারী, প্রান্ত প্রেসিডেন্ট, বিশ্ব হিন্দু পরিষদ (রিষড়া আশ্রম); শ্রীমৎ জগদাতিহা দাস, যুগ্ম সম্পাদক, শ্রী সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ, শ্রীধাম মায়াপুর; স্বামী সত্যানন্দ, অধ্যক্ষ, গীতাভবন, বীরভূম; শ্রী সঞ্জয় শাস্ত্রী মহারাজ, হিন্দু জাগরণ মঞ্চ, দক্ষিণ বঙ্গ; শ্রী অমিত সরকার, প্রান্ত সংযোজক, হিন্দু জাগরণ (মধ্য বঙ্গ) এবং দয়া চাঁদ প্রভু, ইসকন গারুই, আসানসোল।

অনুষ্ঠানে বক্তারা সনাতন ধর্মের মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং আগামী প্রজন্মের কাছে সেই চেতনাকে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে হিন্দু জাগরণ, মধ্য বঙ্গের কার্যকরী সদস্য তাপস সিংহ বলেন, সমাজে সনাতনী চেতনার প্রসার, সাংস্কৃতিক ঐক্য সুদৃঢ় করা এবং ধর্মীয় মূল্যবোধের বিকাশের লক্ষ্যে আগামী দিনেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

পুরো অনুষ্ঠানটি ধর্মীয় আচার, সাংস্কৃতিক চেতনা এবং সামাজিক সংহতির বার্তা বহন করে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)