কুলটি বিধানসভার বারাকরে ব্যতিক্রমী জগন্নাথ স্নানযাত্রা অনুষ্ঠিত




 শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দির মা অন্নপূর্ণা ভান্ডারা মন্দিরে জগন্নাথদেবের ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমী স্নানযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১০২ বছর ধরে চলে আসা এই বিশেষ উৎসবে আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের ভীড় ছিলো মন্দির প্রাঙ্গনে।


মন্দিরের সেবাইত হরেকৃষ্ণ বাবা জানান, এখানে মহাপ্রভু , রাধাকৃষ্ণ ও মা অন্নপূর্ণাসহ বিভিন্ন দেব-দেবীর নিত্য ভোগ-নিবেদন চলতে থাকে। শাস্ত্রীয় নিয়ম অনুসারে স্নানযাত্রার পর জগন্নাথ মন্দির ১৫ দিন বন্ধ রাখার বিধান থাকলেও, এই মন্দিরে অন্যান্য দেব-দেবীর নিত্যভোগ নিবেদন করা হয় । তাই সীতারামবাবার আদেশে এই ব্যতিক্রমী স্নানযাত্রা প্রথা চালু হয়েছে এবং তা আজও অব্যাহত রয়েছে।


এদিন স্নানযাত্রায় ১২০ প্রকার দ্রব্য দিয়ে স্নান করানো হয়। সাত সমুদ্রের জল, বিভিন্ন তীর্থের পবিত্র মৃত্তিকা,জল পঞ্চদ্রব্য (ঘি, মধু ইত্যাদি) দিয়ে জগন্নাথদেবকে স্নান করে ঠাকুর রথে উঠবে।


সেবাইত হরেকৃষ্ণ বাবা আরও বলেন,এই বছর “রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান পেয়ে উৎসব করতে আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি। ভক্তদের ভালোবাসা ও সরকারি সহযোগিতায় এই উৎসব আরও সুন্দরভাবে পালিত হচ্ছে।”


ভক্তরা জানান, এই ব্যতিক্রমী স্নানযাত্রা দেখতে এবং জগন্নাথদেবের দর্শন পেতে দূর-দূরান্ত থেকে মানুষ আসেন। মন্দির চত্বর সারাদিনই ভক্তদের পদভারে মুখরিত ছিল।

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)