দ্যা মিশন হসপিটালের অন্যতম প্রতিষ্ঠাতা ডাঃ সত্যজিৎ বোসের উপস্থিতিতে আসানসোলে ঘাঁটি জুয়েলসের ‘স্বর্ণ আরোহী’ স্কিমের শুভ উদ্বোধন

 



নিজস্ব সংবাদদাতা, আসানসোল: পবিত্র রথযাত্রা উপলক্ষে আসানসোলের প্রখ্যাত গহনার প্রতিষ্ঠান ঘাঁটি জুয়েলসের উদ্যোগে বিশেষ ‘স্বর্ণ আরোহী’ স্কিমের শুভ উদ্বোধন করলেন দ্যা মিশন হসপিটাল, দুর্গাপুরের অন্যতম প্রতিষ্ঠাতা ডাঃ সত্যজিৎ বোস। এই উপলক্ষে তিনি প্রতীকী রথের রশি টেনে অনুষ্ঠানের সূচনা করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাঁটি জুয়েলার্স এর কর্ণধার শুভজিৎ ঘাঁটি, তাঁর পিতা তথা আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী সুব্রত ওরফে মিঠু ঘাঁটি এবং শোরুমের সকল কর্মী।


শোরুমে পৌঁছনোর পর ডাঃ সত্যজিৎ বোসকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এরপর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এবং প্রতীকী রথের রশি টেনে রথযাত্রার শুভ সূচনা করেন।


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ সত্যজিৎ বোস বলেন, ঘাঁটি পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। সুব্রত ঘাঁটি তাঁর কাছে শুধু একজন রোগী নন, পরিবারের সদস্যের মতোই। ব্যস্ত কর্মসূচির মধ্যেও তাঁদের আমন্ত্রণে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনি আনন্দিত বলে জানান।


ডাঃ বোসের উপস্থিতির জন্য তাঁকে আন্তরিক ধন্যবাদ জানান সুব্রত ওরফে মিঠু ঘাঁটি। অন্যদিকে, শুভজিৎ ঘাঁটি জানান, প্রতি বছরের মতো এবারও রথযাত্রার শুভক্ষণে ‘স্বর্ণ আরোহী’ স্কিম চালু করা হয়েছে। আগামী ২৪ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। এই সময়ের মধ্যে সোনা, হিরে, রুপো ও মূল্যবান রত্নের গয়না কিনলে ক্রেতারা পাবেন আকর্ষণীয় ছাড় ও বিশেষ সুবিধা।


তিনি আরও বলেন, ঘাঁটি জুয়েলার্স শুধু আসানসোলেই নয়, বিভিন্ন রাজ্যেও একটি পরিচিত ও বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ক্রেতাদের দীর্ঘদিনের আস্থা, ভালোবাসা ও আশীর্বাদই তাঁদের এই সাফল্যের মূল শক্তি।



#Asansol #RathYatra #GhatiJewels #Durgapur #NewsUpdate

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)