ডিভিসির উচ্ছেদ অভিযান ঘিরে লেফ্ট ব্যাংকে তুমুল বিক্ষোভ, পুলিশের মধ্যস্থতায় আপাতত কাটল অচলাবস্থা

 


 আসানসোল: ডিভিসির উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে আসানসোলের লেফ্ট ব্যাংক এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়। ডিভিসির আবাসন ভাঙার পাশাপাশি ব্যক্তিগত বাড়ি ও দোকান ভেঙে ফেলার হুমকির অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশের মধ্যস্থতায় ডিভিসি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, ডিভিসির নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং রাজ্য পুলিশের উপস্থিতিতে লেফ্ট ব্যাংক এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে প্রায় ১১০টি ডিভিসি কোয়ার্টার ভাঙার কাজ শুরু হয়।

তবে স্থানীয়দের অভিযোগ, ডিভিসির কোয়ার্টারের পাশাপাশি এলাকার ব্যক্তিগত বাড়ি ও দোকানেও গিয়ে সেগুলি ভেঙে ফেলার হুমকি দেওয়া হয়। তাঁদের দাবি, কোনো আগাম নোটিশ ছাড়াই এমন পদক্ষেপের কথা জানানো হয়েছে, যা নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা শিপ্রা মুখার্জী অভিযোগ করেন, কোনো বৈধ নোটিশ ছাড়াই তাঁদের ব্যক্তিগত আবাসন ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তাঁর দাবি, সংশ্লিষ্ট জমি ডিভিসির মালিকানাধীন বলে আগে উপযুক্ত নথি দেখানো উচিত। স্থানীয়দের বক্তব্য, ওই এলাকায় বন দপ্তর ও ভেস্টেড (খাস) জমিও রয়েছে এবং গত প্রায় ৫০ বছর ধরে বহু পরিবার সেখানে বসবাস ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করছেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকরা হস্তক্ষেপ করেন। তাঁদের উদ্যোগে রাস্তার মধ্যেই ডিভিসি কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আলোচনা হয়। অভিযোগ, সেই বৈঠকে ডিভিসির পক্ষ থেকে জানানো হয়, যথাযথ আইনি নোটিশ ছাড়া আপাতত কোনো ব্যক্তিগত বাড়ি বা দোকান ভাঙার পদক্ষেপ নেওয়া হবে না।

এই আশ্বাসের পর বিক্ষোভ প্রত্যাহার করেন স্থানীয় বাসিন্দারা। যদিও এলাকায় পরিস্থিতির উপর প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে।

#Asansol #DVC #WestBengal #BreakingNews #NewsUpdate


Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)