রিপাবলিকান মিররের খবরের জের, মাত্র চার ঘণ্টার মধ্যেই জঞ্জালমুক্ত দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ড, পৌরসভা ও স্থানীয় বিধায়ককে ধন্যবাদ বাসিন্দাদের

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রিপাবলিকান মিররে প্রকাশিত সংবাদ প্রকাশের পর দ্রুত নড়েচড়ে বসল প্রশাসন। দুর্গাপুরের ২১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জমে থাকা জঞ্জাল অপসারণের দাবিতে প্রকাশিত প্রতিবেদনের প্রায় চার ঘণ্টার মধ্যেই পৌরসভার সাফাই কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকা পরিষ্কার করে দেন।


এর আগে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, তপোবন কালচারাল ক্লাব সংলগ্ন দুর্গা মন্দির এলাকার পাশে দীর্ঘদিন ধরে আবর্জনা জমে থাকায় পরিবেশ দূষণ, দুর্গন্ধ এবং মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছিল। বিষয়টি নিয়ে তাঁরা প্রশাসনের বিভিন্ন স্তরে আবেদন জানালেও কার্যকর ব্যবস্থা হয়নি বলে দাবি করেছিলেন।


তবে রিপাবলিকান মিররে সংবাদ প্রকাশের পর পরিস্থিতির দ্রুত পরিবর্তন ঘটে। পৌরসভার পক্ষ থেকে সাফাই কর্মীরা এসে জমে থাকা সমস্ত আবর্জনা সরিয়ে এলাকা পরিষ্কার করে দেন। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা।



এলাকার মানুষ জানিয়েছেন, দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হওয়ায় তাঁরা অত্যন্ত খুশি। সংবাদটি গুরুত্ব সহকারে প্রকাশ করার জন্য রিপাবলিকান মিরর-কে ধন্যবাদ জানানোর পাশাপাশি দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দুর্গাপুর পৌরসভার কর্তৃপক্ষ এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই-এর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।


স্থানীয়দের আশা, ভবিষ্যতেও শহরের নাগরিক সমস্যা সমাধানে প্রশাসন একই রকম দ্রুত ও সক্রিয় ভূমিকা পালন করবে, যাতে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে।


#Durgapur #RepublicanMirror #CivicAction #CleanCity #PaschimBardhaman #WestBengal #BreakingNews

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)