৫৯তম বর্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা, অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম ‘স্বামীনারায়ণ মন্দির’

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: ঢাকের তালে, শঙ্খধ্বনি ও উলুধ্বনির পবিত্র আবহে রবিবার দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ৫৯তম বর্ষের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের দুর্গোৎসবের প্রস্তুতি।

সুসজ্জিত প্রাঙ্গণে পূজো কমিটির সদস্য, শুভানুধ্যায়ী, বিশিষ্ট অতিথি এবং এলাকার অসংখ্য মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রবীণদের স্মৃতিচারণের পাশাপাশি নতুন প্রজন্মের উচ্ছ্বাসে খুঁটি পুজো পরিণত হয় এক মিলনোৎসবে।

এবারের দুর্গাপুজোর প্রধান আকর্ষণ হিসেবে উদ্যোক্তারা বেছে নিয়েছেন ‘স্বামীনারায়ণ মন্দির’-এর আদলে নির্মিত একটি থিম মণ্ডপ। মন্দিরের স্থাপত্যশৈলী, সূক্ষ্ম কারুকার্য ও নান্দনিক শিল্পভাবনাকে ফুটিয়ে তোলার পাশাপাশি আধুনিক আলোকসজ্জায় সাজানো হবে গোটা মণ্ডপ। পূজো কমিটির আশা, এবারের এই ভাবনা দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করবে।

খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, বারাবনির বিধায়ক অরিজিৎ রায়, গলসির বিধায়ক রঞ্জু পাত্র এবং দুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন পূজো কমিটির সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

উদ্যোক্তাদের বক্তব্য, খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হল আরও এক নতুন স্বপ্নের যাত্রা। আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে মণ্ডপ নির্মাণ, প্রতিমা গঠন এবং উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি।

#Durgapur #DurgaPuja #KhutiPuja #WestBengal #NewsUpdate


Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)