দুর্গাপুরে জে আই এস এডুকেশন এক্সপো ২০২৬, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার পরিকল্পনায় শিক্ষার্থীদের ভিড়

 


নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর : উচ্চশিক্ষা, ক্যারিয়ার কাউন্সেলিং এবং ভবিষ্যৎ কর্মজীবন সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক দিশা দেখানোর লক্ষ্য নিয়ে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল জে আই এস এডুকেশন এক্সপো ২০২৬। একদিনের এই শিক্ষা মেলায় পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, বোলপুর, ধানবাদ ও পুরুলিয়ার ১৩০টিরও বেশি স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জে আই এস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সরদার তরনজিৎ সিং। উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়কের প্রতিনিধি রূপম লাহা।

এক্সপোতে জে আই এস গ্রুপের ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮৫টি একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। বিভিন্ন ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি কোর্সের পাশাপাশি ভর্তি প্রক্রিয়া, শিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কেও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

বিশেষজ্ঞদের উপস্থিতিতে শিক্ষার্থীরা ব্যক্তিগত ক্যারিয়ার কাউন্সেলিং, বিষয় নির্বাচন, উচ্চশিক্ষার পরিকল্পনা এবং ভর্তি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণের সুযোগ পান। ফলে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও পেশা নির্বাচন নিয়ে অনেকেরই বিভিন্ন প্রশ্নের উত্তর মিলেছে বলে জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান। পাশাপাশি শিক্ষাবিদদের অংশগ্রহণে আলোচনা সভা, কর্মশালা এবং ভবিষ্যতের কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে বিশেষ সেশনেরও আয়োজন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, উচ্চশিক্ষা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা এবং সঠিক ক্যারিয়ার পরিকল্পনায় সহায়তা করাই এই শিক্ষা মেলার মূল উদ্দেশ্য। অংশগ্রহণকারী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উৎসাহ ও উপস্থিতি আগামী দিনেও এ ধরনের উদ্যোগ গ্রহণে অনুপ্রেরণা জোগাবে বলেও আয়োজকদের অভিমত।

#দুর্গাপুর #জেআইএস_এডুকেশন_এক্সপো #উচ্চশিক্ষা #ক্যারিয়ার_কাউন্সেলিং #শিক্ষা

Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)