প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় কামাখ্যা মন্দিরে পুজো অগ্নিমিত্র পালের


 নিউজ ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবার অটুট শক্তি কামনায় গুয়াহাটির পবিত্র কামাখ্যা মন্দিরে বিশেষ প্রার্থনা ও অর্ঘ্য নিবেদন করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্র পাল।

এই প্রসঙ্গে অগ্নিমিত্র পাল জানান, প্রধানমন্ত্রী হিসেবে সফলভাবে ১২ বছর পূর্ণ করে নরেন্দ্র মোদী দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী ভাবনা এবং দৃঢ় প্রশাসনিক দক্ষতার ফলে ভারত আজ আন্তর্জাতিক ক্ষেত্রেও নতুন উচ্চতায় পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
অগ্নিমিত্র পাল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশসেবার অটুট শক্তি কামনায় আজ গুয়াহাটির পবিত্র কামাখ্যা মন্দিরে অর্ঘ্য নিবেদন করেছি। প্রধানমন্ত্রী হিসেবে সফলভাবে ১২ বছর পূর্ণ করার এই গৌরবময় মুহূর্তে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “মা কামাক্ষার আশীর্বাদে তিনি যেন আগামী দিনেও একই নিষ্ঠা, সাহস ও সংকল্প নিয়ে দেশসেবায় আত্মনিয়োগ করতে পারেন এবং উন্নত ভারতের স্বপ্নকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন—এই প্রার্থনাই জানিয়েছি।”
বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়ন, আত্মনির্ভর ভারত গঠন এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা বৃদ্ধির বিষয়টি তুলে ধরেই এই বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)