লছিপুরে পুলিশের হানা, উদ্ধার বিপুল মদ, অবৈধ ঝাড়খণ্ড লটারির কারবারে গ্রেপ্তার ২

 


নিজস্ব সংবাদদাতা, কুলটি: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে অবৈধ মদের ঠেক, মাদক এবং অন্যান্য বেআইনি কারবারের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ লছিপুর এলাকায় ব্যাপক অভিযান চালায়। পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধ ঝাড়খণ্ড লটারির কারবারে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, লছিপুর এলাকায় অভিযানের সময় বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভীম মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত মদ বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


অন্যদিকে, একই দিনে লছিপুর গেট এলাকায় অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে সুরজ শাও নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট এবং সংশ্লিষ্ট সামগ্রী উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে।


ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


পুলিশের প্রাথমিক অনুমান, অবৈধ ঝাড়খণ্ড লটারির এই কারবারের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। গোটা চক্রের মূল হোতাদের চিহ্নিত করতে তদন্ত জোরদার করা হয়েছে। পাশাপাশি এলাকায় অবৈধ মদ, মাদক এবং অন্যান্য বেআইনি ব্যবসার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।





#Asansol #Kulti #PoliceRaid #BreakingNews #WestBengal


Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর

Sponsored (300x250)