ক্ষুদ্র ও মাঝারি শিল্পে জোর, স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাশে প্রশাসন; দুর্গাপুরে বিশেষ অনুষ্ঠান


 দুর্গাপুর: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের প্রসার এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে দুর্গাপুরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হল। সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আবাসন দপ্তরের প্রতিমন্ত্রী কলিতা মাজি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রীর বাজার সম্প্রসারণ এবং তাঁদের উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোচনা হয়।


বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যুক্ত উদ্যোক্তাদের সামনে এখনও একাধিক সমস্যা রয়েছে। ব্যবসা শুরু করা, উৎপাদন বাড়ানো, ঋণ পাওয়া এবং উৎপাদিত সামগ্রীর জন্য উপযুক্ত বাজার 


তৈরি করার ক্ষেত্রে অনেক উদ্যোক্তাকেই সমস্যার মুখোমুখি হতে হয়।


এই সমস্যাগুলি চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতা ও সমাধানের পথ খুঁজতেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎপাদিত সামগ্রী যাতে আরও বৃহত্তর বাজারে পৌঁছতে পারে এবং তাঁদের উদ্যোগ থেকে আয় বাড়ে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


আয়োজকদের মতে, স্থানীয় স্তরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে শক্তিশালী করা গেলে কর্মসংস্থানের সুযোগ বাড়ার পাশাপাশি মহিলাদের আর্থিক স্বনির্ভরতা আরও মজবুত হবে। সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে এই ধরনের উদ্যোগ আগামী দিনেও চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।


Written By

Author

রিপাবলিকান মিরর (Republican Mirror) একটি শীর্ষস্থানীয় আধুনিক জনপ্রিয় নিউজ প্ল্যাটফর্ম।

Sponsored
Insert AdSense HTML Here

আরো খবর